স্থানীয় সংবাদ
খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দদের বিপিজেএ খুলনা জেলার অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ। রবিবার (২৯ মে) বেলা সারে ১২ টার সময় খুলনা প্রেসক্লাবে নবনির্বাচিত নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোস্তফা সরয়ার, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম রিপন, পাঠাগার প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক বশির হোসেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রবিউল গাজী (উজ্জল), যুগ্ম সম্পাদক মোঃ সোহেল রানা, নির্বাহী কমিটির সদস্য বাপ্পি খান, মোঃ হেলাল মোল্লা, ফটোসাংবাদিক বাহাউদ্দিন বাহার, তুফান গাইন সহ কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের সাংবাদিকবৃন্দ।



