স্থানীয় সংবাদ

খুলনা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ গতকাল শনিবার বেলা ১১টায় সংগঠনের কার্যালয়ে খুলনা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ সায়েঈদুজ্জামান সম্রাট। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ আমিরুল ইসলাম, কাজী শামীম আহমেদ, যুগ্ম সম্পাদক এস এম মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক সাগর সরকার, সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক মিলন হোসেন কার্যনির্বাহী সদস্য লিয়াকত হোসেন , উত্তম সরকার প্রমূখ। সভায় মুন্সী মাহবুব আলম সোহাগের ইউনিয়নের সদস্য পদ স্থগিত করা হয় এবং নতুন সদস্য সংগ্রহের জন্য আগামী ১০ ই জুনের মধ্যে সংগঠনের কার্যালয় থেকে সদস্য ফরম গ্রহণ ও জমা দেয়ার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button