স্থানীয় সংবাদ

যুব ইউনিয়ন খুলনা জেলা ত্রয়োদশ সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

# বিল্লালÑসভাপতি, ভবেশÑসাধারণ সম্পাদক #

খবর বিজ্ঞপ্তি ঃ গত ২৩ মে ’২৬ বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলার ত্রয়োদশ সম্মেলন শেষে পরবর্র্তীতে নতুন কমিটি গঠনের লক্ষ্যে ৫০ সদস্য বিশিষ্ট কাউন্সিলরগণ একান্তে অধিবেশনে মিলিত হন। অ্যাড. ভবেশ রায়ের সভাপতিত্বে অধিবেশনে তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু ও প্রেসিডিয়াম সদস্য অ্যাড. নিত্যানন্দ ঢালী। অধিবেশনে সর্বসম্মতিক্রমে মোঃ বিল্লাল হোসেনকে সভাপতি, অ্যাড. ভবেশ রায়কে সাধারণ সম্পাদক ও রাজন ফকিরকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি জামাল হোসেন, আজিজুল ইসলাম ও উজ্জ্বল বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক রামপ্রসাদ রায় ও আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক মিঠুন ম-ল, দপ্তর সম্পাদক মুকুন্দ ঢালী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজীব হোসেন, তথ্য, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক উৎপল বিশ্বাস, সমাজকল্যাণ সম্পাদক সোহাগ শেখ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ত্রিদিপ ম-ল, ক্রীড়া সম্পাদক শেখ সাখাওয়াৎ তানভীর, নির্বাহী সদস্য ধীমান বিশ্বাস, ডা. তুষার দত্ত, মঞ্জুরুল ইসলাম সাগর, পৃথিরাজ ঘরামী, সৈয়দ এজাজ আহমেদ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button