স্থানীয় সংবাদ

ঈদুল আযহাতে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিআরটিএ ও কেএমপির বিশেষ উদ্যোগ

স্টাফ রিপোর্টার ঃ আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ, নির্বিঘœ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। এ লক্ষ্যে ট্রাফিক বিভাগ ও থানা পুলিশের সমন্বয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও যানবাহন কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। ঈদকে সামনে রেখে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং বিভিন্ন ধরনের অনিয়ম প্রতিরোধে পুলিশ, বিআরটিএ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের সমন্বয়ে বিশেষ মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে পুলিশি তৎপরতা। এরই অংশ হিসেবে রবিবার বিকেল ৪টায় খুলনার অন্যতম ব্যস্ত পরিবহন কেন্দ্র সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড পরিদর্শন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। পরিদর্শনকালে তিনি বিআরটিএ নির্ধারিত ভাড়া তালিকা অনুযায়ী ভাড়া আদায় হচ্ছে কিনা তা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয় যাচাই করেন। এ সময় তিনি যাত্রীদের নির্ধারিত ভাড়া প্রদান, টিকিট সংরক্ষণ এবং কোনো ধরনের অনিয়ম বা হয়রানির শিকার হলে দ্রুত নিকটস্থ পুলিশকে জানানোর আহ্বান জানান। পুলিশ কমিশনার বলেন, ঈদযাত্রা যেন নিরাপদ, স্বস্তিদায়ক ও হয়রানিমুক্ত হয়, সে লক্ষ্যে কেএমপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রেজাউর রহমানসহ কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া উপস্থিত ছিলেন বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. জিয়াউর রহমান, উপ-পরিচালক (প্রকৌশলী) তানভীর আহমেদ, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) উসমান সরওয়ার আলমসহ বিআরটিএর অন্যান্য কর্মকর্তা, পরিবহন সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ এবং খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। বিআরটিএ জানিয়েছে, ঈদ উপলক্ষে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাস টার্মিনাল ও পরিবহন কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি অব্যাহত থাকবে, যাতে ঘরমুখো মানুষ নির্বিঘেœ ও নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button