স্থানীয় সংবাদ

প্রেসক্লাবের নির্বাচিত কমিটিকে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ফুলেল শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি ঃ বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভোচ্ছা জানানো হয়েছে। সোমবার দুপুরে খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার ও সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামসহ উপস্থিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বিনিময়কালে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উন্নয়নে খুলনা প্রেসক্লাব ও বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া নেতৃবৃন্দ আসন্ন জাতীয় বাজেটে খুলনার সার্বিক উন্নয়নে বিশেষ বরাদ্দের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। প্রেসক্লাবের মেম্বার লাউঞ্জে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির সহ-সভাপতি সোহরাব হোসেন, মো. জাহিদুল ইসলাম ও কাজী শামীম আহমেদ, নির্বাহী সদস্য কে এম জিয়াউস সাদাত, ক্লাব সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, আতিয়ার পারভেজ, এ এইচ এম শামিমুজ্জামান, আলমগীর হান্নান, এস এম নূর হাসান জনি, মুহাম্মদ নূরুজ্জামান, শেখ ফেরদৌস রহমান, মো: রায়হান মোল্লা, তুফান গাইন, ইমাম হোসেন সুমন। এ সময়ে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ উপস্থিত ছিলেন সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, সহ-সভাপতি অধ্যাপক মোঃ আবুল বাশার ও মোঃ খলিলুর রহমান, যুগ্ম-মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, মোল্লা মারুফ রশীদ ও সরদার রবিউল ইসলাম ববি, মহিলা সম্পাাদিকা প্রফেসর সেলিনা বুলবুল, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ আরিফ নেওয়াজ, দপ্তর সম্পাদক রকিব উদ্দিন ফরাজী, সদস্য শ্যামল কুমার রায়, ইব্রাহিম হোসেন, নিতাই সরদারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button