স্থানীয় সংবাদ

ঈদের দিনে খুলনা কারাগারে বন্দিদের বিশেষ খাবারের আয়োজন

শেখ ফেরদৌস রহমান ঃ ঈদ মানে আনন্দ আর উৎসব। তবে সেই ক্ষেত্রে পরিবারের বাহিরে কারাগারে থাকা হাজারও বন্দিদের জন্য এবছর ও খুলনা জেলা কারাগারের বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করেছেন খুলনা জেলা কারাগার কর্তৃপক্ষ। প্রতিবছরের মত এবছর ও বন্দিদের নিয়মিত খাবারের বাহিরের বিশেষ খাবার ও ঈদের জামাত আদায়ের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ। কারা কর্তৃপক্ষর সূত্রে জান যায় যে, এবছর পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে খুলনায় মোট দুটি কারাগারে নতুন ও পুরাতন কারাগারে থাকা প্রায় পনের শো বন্দিদের জন্য বিশেষ খাবারে আয়োজন করেছেন। কারাগারে থাকা বন্দিদের জন্য ঈদের জামাত শুরু হবে সকাল সাড়ে সাতটায়। জামাত শেষ করার পর বন্দিদের জন্য সকাল বেলা খাবার পরিবেশনে থাকছে সেমাই, পায়েস, মুড়ি। এছাড়া দুপুরে খাবারে থাকছে পোলাউ ভাত, গরুর মাংস তবে, যারা গরু মাংস খাবেনা তাদের জন্য খাসির মাংস, মুরগির রোষ্ট, একটি কোল্ড ড্রিংক্স, মিষ্টি পান সুপারি। রাত্রে বেলায় খাবারের তালিকায় থাকবে রুই মাছ ভাজা, ডিম, আলুর দম। পাশাপাশি ভিন্ন ধর্মীয়দের জন্য থাকছে একই বিশেষ খাবার। তবে কারা সূত্রে জানা গেছে ঈদের দিন বন্দিদের পরিবারের পক্ষ থেকে বন্দিদের জন্য খাবার দিতে পারবে পরিবারের সদস্যরা। তবে এসব খাবার নান্না করা খাবার দিতে পারবে। পাশাপাশি বিশেষ প্রয়োগে বন্দিরা তার পরিবারের সদস্যদের সাথে মোবইলে কথা বলতে পারবে সেই সুযোগ ও থাকছে। এ ক্ষেত্রে ঈদের পরের দিন বন্দিদের সাথে পরিবারের সদস্যরা সরাসরি সাক্ষাত করতে পারবে। আর ঈদের দিন খাবার দিতে পারবে বলে জানিয়েছে খুলনা কারা কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে কথা হয় খুলনা কারাগারে বন্দি থাকা এক সন্তানের মা ফরিদা বেগমের সাথে তিনি বলেন, আমার ছেলে প্রায় তিন বছর কারাগারে আছে একটি হত্যা মামলায়। আমি ঈদে কি খাবো না খাবো আমি জানিনা, আমি আমার ছেলের জন্য প্রতি বছর দুইটা ঈদে পাঞ্জাবী, গেঞ্জি লুঙ্গিসহ নতুন পোশাক আর ঈদের দিনের জন্য বাড়ীতে রান্না করা খাবার নিয়ে আসছি। কিরব আমি মা আমি সন্তানকে ঈদে কাছে পাচ্ছিনা আমি জানি কতটা কষ্ট হয় বুকের ভিতর। সরকার ঈদের দিন ভালো খাবার পরিবেশন করলেও আমি আমার পক্ষ থেকে খাবার দিব। তবে বিষয়টি নিয়ে খুলন জেলা কারাগারের জেলার মোঃ মুনীর হুসাইন বলেন, কারাগারে নিরাপত্তা বজায় রেখে বন্দিদের মানসিক স্বস্তি ও মানবিক পরিবেশ নিশ্চিত করতে। ঈদ উৎসবে আনন্দ যেন কিছুটা হলেও অনুভব করতে পারে সে লক্ষে কারা কর্তৃপক্ষ বন্দিদের জন্য উন্নত মানের ভালো খাবার পরিবেশনের ব্যবস্থা করেছে। অনেকে বন্দিদের পরিবারের সদস্যরা অনেক দুরে থাকে। তাদের মানসিক প্রশান্তির জন্য এই আয়োজন। পাশাপাশি আমরা ভবিষ্যতেও বন্দীদের কল্যাণের জন্য বিভিন্ন মানবিক কার্যক্রম চালিয়ে যাব।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button