যশোর কেশবপুরে নয় বছরের শিশু ধর্ষিতা : ধর্ষক গ্রেফতার

যশোর ব্যুরো ঃ যশোর কেশবপুর উপজেলায় এক ৯ বছর বয়সী শিশু কন্যাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার ২৫ মে দুপুর আড়াইটার দিকে কেশবপুর সাগরদাঁড়ি ইউনিয়নের সাগরদাঁড়ি গ্রামে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষককে পুলিশ গ্রেফতার করেছে।
ভুক্তভোগী (৯) ওই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত আসামি জয়ন্ত বিশ্বাস (১৮ ) প্রতিবেশী শ্যামল বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,দুপুরে ভুক্তভোগী শিশুটি প্রতিবেশী জয়ন্ত বিশ্বাসের বাড়িতে টেলিভিশন দেখতে যায়। সেই সময় আসামির বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে সে প্রথমে শিশুটিকে ১০ টাকা দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। শিশুটি রাজি না হলে তাকে জোরপূর্বক খাটের ওপর শুইয়ে দিয়ে প্যান্ট খুলে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়ি গিয়ে সব ঘটনা বাবা-মাকে জানায়।
ভুক্তভোগীর পিতা স্থানীয় চিংড়া বাজার পুলিশ ক্যাম্পে সংবাদ দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত জয়ন্ত বিশ্বাসকে গ্রেফতার করে ক্যাম্পে নিয়ে যায়। কেশবপুর থানা পুলিশ আসামিকে গ্রেফতার করেছে এবং এ সংক্রান্ত আইনগত ব্যবস্থা রয়েছে। এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা জানান,শিশু ধর্ষনের আলামত পাওয়া গেছে। এ বিষয় ধর্ষিতা শিশুর মাতা শিউলি বিশ্বাস বাদি হয়ে সোমবার কেশবপুর থানায় মামলা করেন। মামলা নং ১৮ তারিখঃ ২৫/০৫/২৬ইং।


