স্থানীয় সংবাদ

মণিরামপুরে মোটরবাইক দুর্ঘটনায় দুই যুবক নিহত

মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ মণিরামপুরে মোটরবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরবাইকের আরোহী দুই যুবক নিহত হয়েছেন। রবিবার (৩১ মে) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে রাজগঞ্জ-পুলেরহাট সড়কের তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাদড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রাকিব হোসেন (২৭) এবং একই গ্রামের কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান জনি (২৬)।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার রাতে রাকিব ও জনি একই মোটরবাইকে চড়ে রাজগঞ্জ বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। রাস্তার পথে তালতলা এলাকায় তারা বেপরোয়া গতিতে বাইক চালিয়ে সামনের আরেকটি মোটরবাইককে ওভারটেক করার সময় মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে দুর্ঘটনায় কবলিত হয়। এ দুর্ঘটনায় মোটরবাইকের দুই আরোহী রাকিব ও জনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুততার সাথে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকেই মৃত ঘোষণা করেন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু সাঈদ জানান, নিহতদের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button