রূপসায় ধর্ষণের চেষ্টা : সুচতুর যুবক আহত হয়ে খুমেকে ভর্তি

স্টাফ রিপোর্টার : রূপসার জাবুসায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। গত ৩১ মে রাতে উপজেলার নৈহাটী ইউনিয়নের জাবুসা গ্রামে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ভুক্তভোগী শাশুড়ি রূপসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী শাশুড়ি জানান, ওইদিন রাত ৮ টার দিকে জাবুসা গ্রামের জনৈক ইব্রাহিম গৃহবধূকে একা পেয়ে তার ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে। এ সময় গৃহবধূর ডাক চিৎকারে শাশুড়ি এগিয়ে এসে ইব্রাহিমকে আটক করার চেষ্টা করলে সে পালিয়ে যাওয়ার সময় আহত হয়। গৃহবধূর স্বামী একজন চা দোকানী। ঘটনার পর ওইদিন রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে থানা পুলিশের একটি দল গঠনস্থলে পৌঁছিয়ে অভিযুক্তকে আটক করার চেষ্টা করে। কিন্তু সুচতুর ইব্রাহিম আত্মরক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে বলে ভুক্তভোগী সূত্রে জানা গেছে। এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত-পূর্বক দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


