আইন শৃংখলা রক্ষায় কার্যকরী ভূমিকা রাখতে পারছে না প্রশাসন

# খুলনা প্রেসক্লাবের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে বক্তারা #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা প্রেসক্লাবের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান রবিবার রাতে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনা ৪ আসনের সংসদ সদস্য, সাবেক ছাত্রনেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা ৫ আসনের সংসদ সদস্য আলী আজগর লবী, কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান। সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার। পরিচালনায় ছিলেন ক্লাবের সাঃ সম্পাদক তরিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিনিয়র সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু, তৈয়েব মুন্সি প্রমূখ। বক্তারা বলেন, খুলনার আইন শৃংখলা চরম অবনতি হয়েছে। মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভূগছে। গত কয়েক মাসে শতাধীক মানুষ খুন হয়েছে। মাদকে সয়লাব হয়ে পড়েছে। আইন শৃংখলা উন্নতিতে আইন শৃংখলা রক্ষা বাহিনী কার্যকরী ভূমিকা রাখতে পারছে না। নগরবাসীকে একটি নিরাপদ নগর উপহার দিতে চাই। এ জন্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীসহ সকলের সহযোগিতা চাই। খুলনার উন্নয়নে কি লাগবে তা সনাক্ত করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে। সেই কাজ চিহ্নিত করা ইতোমধ্যে শেষ হয়েছে। ওই কাজ এখন প্রধানমন্ত্রীর নিকট দেয়া হবে। তিনি প্রতিটি প্রকল্প আন্তরিকতার সাথে দেখে শুনে পাশ করবেন বলে আশ্বাস দিয়েছেন।


