ইনসাফ ফাউন্ডেশন খুলনার উদ্যোগে জাবুসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

খবর বিজ্ঞপ্তি : ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্টিত হয়েছে। মূলত ২০০১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত দেশের বিভিন্ন গ্রাম থেকে যারা পবিত্র কুরআনের হেফজ সম্পন্ন করেছে।এছাড়া অষ্টম শ্রেণিতে বৃত্তি পেয়েছে, এসএসসি,দাখিল, এইচএসসি,আলিম পরীক্ষায় এ প্লাস পেয়েছে। পাশাপাশি সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে কৃতিত্বের সঙ্গে পড়ালেখা শেষ করেছে বা বর্তমানে অধ্যয়নরত আছে তাদের সবাইকে সংবর্ধনা দেওয়া হয় ।গেল রবিবার রূপসা যাবুশা স্কুল মাঠ প্রাঙ্গনে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পাশাপাশি দিকনির্দেশনা ও অনুপ্রেরণাদায়ক আলোচনা অনুষ্ঠিত হয় ।এ সময়ে ইসলামী সঙ্গীত পরিবেশনা সহ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ রাকিবুল ইসলাম সাধারণ সম্পাদক ইনসাফ ফাউন্ডেশন, খুলনা। এছাড়া উপস্থিত ছিলেন মোঃ মাহিনুর রহমান সেখ চেয়ারম্যান ইনসাফ ফাউন্ডেশন, খুলনা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল এ্যাডভোকেট কামরুল হাসান পলাশ প্রধান আইন উপদেষ্টা, ইনসাফ ফাউন্ডেশন, খুলনা ও এ্যাডভোকেট, জজ কোর্ট, ঢাকা। আইন উপদেষ্টা, ফোসান গ্রুপ, হাইটেক সিরামিক ইন্ডাঃ লিঃ, মার্কেট একসেস এবং ফুয়াং ফুড লিঃ মোটিভেশনাল স্পিকার,এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহা. রফিকুল ইসলাম সহযোগী অধ্যাপক, আরবী বিভাগ ও সহকারী প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়, লায়ন এম এস শিবলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ শিল্পপতি ও উপদেষ্টা, ইনসাফ ফাউন্ডেশন, খুলনা। চেয়ারম্যান, বাংলাদেশ সাংবাদিক ফোরাম ও জনাব আলহাজ্ব মাওলানা মকবুল আহমেদ খান উপদেষ্টা, ইনসাফ ফাউন্ডেশন, খুলনা ও অধ্যক্ষ, ইসলামাবাদ সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা, রামপাল, বাগেরহাট। মো: নজরুল ইসলাম মোল্লা উপদেষ্টা, ইনসাফ ফাউন্ডেশন, খুলনা জনাব হাফেজ ছাইফুলাহ সিদ্দিকী শাখা প্রধান, তানযীমুল উম্মাহ গার্লস হিফজ মাদরাসা, সোনাডাঙ্গা, খুলনা।উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেব উপস্থিত ছিলেন মোঃ রাকিবুল ইসলাম সাধারণ সম্পাদক, ইনসাফ ফাউন্ডেশন, খুলনা ও পিএইচডি গবেষক, আকদেনিজ বিশ্ববিদ্যালয়, তুরস্ক অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মোঃ মাহিনুর রহমান সেখ চেয়ারম্যান, ইনসাফ ফাউন্ডেশন, খুলনা উক্ত সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম.এম. সাইফুজ্জামান সহ-সাধারণ সম্পাদক, ইনসাফ ফাউন্ডেশন, খুলনা সহ উপস্থিত ছিলেন আল ইমরান ফয়সাল,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ইনসাফ ফাউন্ডেশন, খুলনা।


