স্থানীয় সংবাদ

ডাক-বাংলা মোড়ের মামলার আসামি রফিকুল ইসলাম গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীর ডাক-বাংলা মোড়ে ঈদুল আযহার পূর্বের দিন পুলিশ সদস্যদের সরকারি কর্তব্য পালনে বাধা প্রদান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মোঃ রফিকুল ইসলাম (৪২)-কে গ্রেফতার করেছে কেএমপি ডিবি পুলিশ। রোববার রাতে নগরীর একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। কেএমপি ডিবির ওসি তৈমুর ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত রফিকুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button