স্থানীয় সংবাদ

খানজাহান আলীর দিঘিতে কুমিরে টেনে নিল শিশুকে

প্রবাহ রিপোর্ট : বাগেরহাট খানজাহান আলী (রঃ) মাজারের দিঘিতে গোসল করতে নামলে মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে ফাতেমাকে (৭) কামড় দিয়ে টেনে নিয়ে গেছে কুমির। সোমবার (১জুন) রাত ৮ টার দিকে বাগেরহাট সদর উপজেলার ষাট গম্বুজ ইউনিয়নের খানজাহান আলী (রঃ) মাজারের দিঘিতে মহিলা ঘাটে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, একজন মানসিক প্রতিবন্ধী মহিলার মেয়ে ফাতেমা গোসল করতে মহিলা ঘাটে নামলে দিঘিতে থাকা কুমির তার কামড় দিয়ে টেনে নিয়ে যায়। ফাতেমার চিৎকারে মাজারে থাকা স্থানীয়রা দ্রুত এসে নৌকা নিয়ে দিঘিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করে। বর্তমানে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান অব্যাহত আছে।
এদিকে এ ঘটনার সংবাদ পেয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ) মো. মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button