দৌলতপুরে বিজেএ’র সদস্য ইয়াসিন আলীর ইন্তেকাল : শোক

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জুট এসোসিয়েশনের(বিজেএ) সদস্য ও পাট রপ্তানিকারক ইয়াসিন আলী খান (৭৮) সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় বার্ধক্য জনিত কারণে খুলনার একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না….রাজিউন)। মঙ্গলবার দৌলতপুর পাট শিল্প জামে মসজিদ প্রাঙ্গণে জোহর নামাজ বাদ ১ম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা খালিশপুরের অনুষ্ঠিত হবে। জানাজা নামাজ শেষে গোয়ালখালী কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জুট এসোসিয়েশনের পরিচালক ও সাবেক চেয়ারম্যান ফরহাদ আহমেদ আকন্দ পম্পি। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জুট এসোসিয়েশনের নির্বাহী সদস্য আলমগীর খান,শামীম আহম্মেদ,সাবেক নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার,আবুল কালাম মৃধা,গাজী শরিফুল ইসলাম,শরীফ আসাদুজ্জামান বিপু,মোঃ মহিন মন্ডল,দৌলতপুর জুট প্রেস ইউনিয়নের নেতা দেলোয়ার হোসেনসহ সকল পাট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সদস্যগণ। মরহুমের মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম পিয়াস, শেখ ইমাম হোসেন, মোঃ টিপু সুলতান, শামীম আহমেদ, মোঃ খাইরুজ্জামান, মোঃ কুতুব মাহমুদ, আলমগীর খান, রঞ্জন কুমার দাস, সাইফুল ইসলাম মানু, ইঞ্জিনিয়ার মোঃ নুর ইসলাম বাচ্চু, বিজেএ’র সহকারী সচিব দেবাশীষ কুট্টাচার্যসহ ব্যবসায়ীবৃন্দ।



