স্থানীয় সংবাদ

শহীদ জিয়া সততা ও কর্মনিষ্ঠায় সাড়ে ৩ বছর সময়েই বাংলাদেশকে ঢেলে সাজিয়ে ছিলেন

# বটিয়াঘাটা কলেজে বৃক্ষরোপনকালে সংসদ সদস্য আমীর এজাজ খান #

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে একজন অবিসাংবাদিত ক্ষণজম্মা পুরুষ। বীরোচিত সাহসী, সততা ও কর্মনিষ্ঠা রাষ্ট্রপ্রধান মাত্র সাড়ে তিন বছর সময়েই বাংলাদেশকে ঢেলে সাজিয়েছিলেন। বুলেটে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম কে হত্যা করলেও ঘাতকেরা তা আদর্শ ও স্বপ্নকে নির্মূল করতে পারেনি। গেল ১৭ বছর জিয়া পরিবার নিয়ে জাতির সামনে শুধু কাল্পনিক মিথ্যাচার উপস্থাপন করেছে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ। শহীদ জিয়াউর রহমান বীরউত্তম সম্পর্কে এখনকার তরুণ প্রজন্মের ধারণাও খুব সীমিত। ছাত্রদলকে প্রতিটি ক্যাম্পাসে শহীদ জিয়ার আদর্শ তুলে ধরতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এঁর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খুলনা জেলা ছাত্রদলের উদ্যোগে সরকারি বটিয়াঘাটা ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ আবু জাফরের সভাপতিত্বে সদস্য সচিব খান ইসমাঈল হোসেনের সঞ্চালনায় এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, সাবেক আহবায়ক এম ডি খায়রুল ইসলাম খাঁন জনি, যুগ্ম-আহবায়ক সাইফুর রহমান মেম্বর, বীর মুক্তি যোদ্ধা কামরুল ইসলাম, মোঃ কারিমুল ইসলাম, বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সি, যুগ্ম-আহবায়ক শফিক মোল্ল্যা, ওহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মাকসুদ আলম, বিএম সাজেদ হোসেন সজল, সোহান মোল্ল্যা, কাজী জাকারিয়া, বটিয়াঘাটা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোঃ বায়েজিদ বিশ্বাস, মোঃ নাহিদ হাসান, জাহাঙ্গীর আলম, সাগর সানা, শাকিল, জিএম মাফুজ, নাহিদ ইমাম শেখ, শামিম, রিয়াদ, সিয়াম, সুজন সরদার, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ মিয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, রাকিব, মুন, রামিম, সানজিদা ও মেহেদী প্রমুখ।।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button