স্থানীয় সংবাদ

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রমিক দলের পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার ঃ মহান মুক্তিযুদ্ধের ঘোষক, সাবেক রাষ্ট্রপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি কর্তৃক ঘোষিত চতুর্থ দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ খুলনা মহানগর শ্রমিক দলের উদ্যোগে নগরীর পাওয়ার হাউজ মোড় থেকে ময়লাপোতা মোড় পর্যন্ত পরিছন্নতার অভিযান পরিচালনা করা হয়। এই পরিচ্ছন্নতা অভিযানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মহানগর বিএনপির সভাপতি এডভোকেট এসএম শফিকুল আলম মনা, শ্রমিকদল মহানগর আহবায়ক মোঃ মজিবুর রহমান, সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ আনোয়ার হোসেন, সোনাডাংগা থানা শ্রমিক দলের সভাপতি মোল্লা আকরাম হোসেন, সদর থানার শ্রমিক দলের সভাপতি জিএম মাহবুবুর রহমান, সোনাডাংগা থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাহুল চিশতী এবং সদর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদ মোহাম্মদ মিজানুর রহমান সহ শ্রমিক দলের মহানগরীর সদস্য এবং বিভিন্ন ওয়ার্ড/ইউনিটনও বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সশরীরে সড়ক পরিচ্ছন্নতা কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button