লোহাগড়ায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ঃ নড়াইলের লোহাগড়া উপজেলার চর কোটাকোল ও দিঘলিয়া এলাকার মাঝ দিয়ে বয়ে যাওয়া নব গঙ্গা নদীতে গোসল করতে নেমে রায়হান মীর (৭) নামে এক শিশু নিখোঁজ হওয়ার ৫ ঘন্টা পর মৃত অবস্থায় উদ্ধার হয়েছে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার০২ জুন সকাল ১১ টার সময় দিঘলিয়া আকড়া বাড়ি গ্ৰামের বালু ব্যবসায়ী জান্নাত মীরের ছেলে রায়হান মীর ( ৭ ) নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। রায়হান মিরের পরিবার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে ছুটে আসে এরপর স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেও উদ্ধার করতে ব্যর্থ হয়। পরবর্তীতে লোহাগড়া উপজেলার ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল এসে ঘটনাস্থল পরিদর্শন করে খুলনা ফায়ার সার্ভিসে খবর দেয়। খুলনা থেকে ডুবুরি দল বেলা সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে নদীতে অভিযান চালায় এর ঠিক ৩০ মিনিট পর বিকাল ৪টার সময় রায়হান মীর নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ হওয়ার ৫ ঘন্টা পর রায়হান মীরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানা যায় মৃত রায়হান মীর পরিবারের কাউকে না জানিয়ে নদীতে একা গোসল করতে যায়। এবং স্রোতবিহীন নদীতে কিভাবে ডুবে যায় এ বিষয়ে কিছুই জানেন না তারা। লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: সোহাগউজ্জামান বলেন শিশুটির মরদেহ স্থানীয় জান্নাত মেম্বারের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।শিশুটির এই অকাল মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



