স্থানীয় সংবাদ
খুলনা জেলা সংবাদপত্র হকার ইউনিয়নের সাবেক সদস্য আঃ হামিদের ইন্তেকালে শোক

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা জেলা সংবাদপত্র হকার ইউনিয়নের সাবেক সদস্য মোঃ আব্দুল হামিদ আর নেই। সে মৃত খোরশেদুর রহিমের ছেলে। সে গত রাত ৯টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃতবরণ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। তার মৃত্যুতে আকাশ ইউনিয়নের সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ আলমসহ সকল নেতৃবৃন্দ ও ইউনিয়নের সদস্যগণ বিদেহীআত্মার মাগফেরাত কামনা করেন।



