নড়াইলে স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে না ফেরার দেশে পাড়ি জামালেন স্ত্রী

মো: নাজমুল হক লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ঃ নড়াইলের লোহাগাড়া উপজেলার ঢাকা নড়াইল মহাসড়কের বালিয়াডাঙ্গ (বাদশার গ্যারেজ) এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহ বাসের মুখোমুখি সংঘর্ষে ঝরে গেছে দুটি তাজা প্রাণ। স্থানীয় সূত্রে প্রকাশ ৩ জুন (বুধবার) সকাল ৭টা ৩০ মিনিটে নড়াইল ঢাকা মহাসড়কের বালিয়াডাঙ্গর (বাদশার গ্যারেজ) এলাকায় ঢাকা থেকে আসা একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে ফিটনেসবিহীন যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে যশোর জেলার কোতোয়ালি (যশোর সদর) উপজেলার মাহিদিয়া গ্রামের মৃত ইসমাইল মোল্যার স্ত্রী জাহানারা বেগম (৫৫) নিহত হয়। অ্যাম্বুলেন্স চালক আকবার হোসেন (২৮) হাসপাতালে যাওয়ার পথে মৃত্যুবরণ করে। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ৪নং চর আলেকজান্ডার ইউনিয়নের পূর্ব চর কলাকোপা গ্রামে।অপরদিকে অ্যাম্বুলেন্সে থাকা জাহানারা বেগমের ছেলে পুলিশের এস আই আবু তাহের আহত অবস্থায় নড়াইল সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। যাত্রীবাহী বাসের ড্রাইভার এবং স্টাফ দুর্ঘটনার সাথে সাথে দ্রুত পালিয়ে যায়। যশোর থেকে আগত দুর্ঘটনার শিকার মৃত জাহানারা বেগমের এক প্রতিবেশী জানান, ঢাকার পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪ টার দিকে ইসমাইল মোল্যা (৬০) মারা যান। পরে সকাল ৫ টার দিকে তার মরদেহ নিয়ে স্বজনরা অ্যাম্বুলেন্সযোগে যশোরের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে ঢাকা নড়াইল মহাসড়কের বালিয়াডাঙ্গর (বাদশার গ্যারেজ) এলাকায় এই সংঘর্ষ ঘাটলে স্বামীর সাথে পরপারের পথে পাড়ি জামান জাহানারা বেগম। বর্তমানে যাত্রীবাহী বাস এবং লাশবাহী অ্যাম্বুলেন্সটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে।



