স্থানীয় সংবাদ

পরিবেশ সুরক্ষা মঞ্চের সোলার পার্ক পরিদর্শন ও প্রশাসকের সাথে সাক্ষাত

# আজ বিশ্ব পরিবেশ দিবস #

স্টাফ রিপোর্টারঃ আজ শুক্রবার ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি পালনে উপলক্ষে পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনা নানা কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে ছিল বৃহস্পতিবার সকালে সোনাডাঙ্গা সোলার পার্ক পরিদর্শন। মঞ্চের নেতৃবৃন্দ পার্ক পরিদর্শন শেষে কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সাথে নগরভবনে সাক্ষাতকালে সোলার পার্কের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এ সময় তিনি নবায়নযোগ্য জ্বালানীর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সোলার পার্ক ও ট্রেনিং সেন্টার কিভাবে চালু করা যায় সে ব্যাপারে আশ্বাস দেন। বাকী কর্মসূচী হচ্ছে, আগামী ১০ জুন ২৭নং ওয়ার্ডের তিনটি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও ১৩ জুন সোলার পার্কের ট্রেনিং সেন্টারে সেমিনার। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এড. কুদরত ই খুদা, সাঃ সম্পাদক সুতপা বেদজ্ঞ, এড. জাহাঙ্গীর আলম সিদ্দিকী, নাজমুল আজম ডেভিড, মেরিনা যুথি, খলিলুর রহমান সুমন, আবুল হাসান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button