নগরীতে আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ খুলনার আলোচিত ট্রিপল মার্ডারের প্রধান আসামি রফিক হাওলাদারকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। বরিশাল জেলার সদর থানার কাশিপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পরবর্তীতে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। রফিক দৌলতপুর থানা এলাকার বাসিন্দা মো: আলমঙ্গীর হাওলাদারের ছেলে। র্যাবের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বরিশালের কাশিপুর এলাকায় অভিযান চালায় এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করে।গত ২৯ মে সন্ধ্যায় সোনাডাঙ্গা মডেল থানার দারুল আমান মসজিদ রোড এলাকার একটি ভাড়া বাড়ি থেকে বেবী বেগম ও তার দু’নাতি শামীম ও মুস্তকিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। লাশগুলো উদ্ধার হওয়ার পর থেকে শিশু দু’টির সৎ বাবা পালিয়ে যায়। সন্দেহের তীর ওঠে রফিক হাওলাদের দিকে। অবশেষে উন্নত প্রযুক্তি ব্যবহার করে র্যাব-৬ তাকে বরিশাল সদর থানার কাশিপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।



