স্থানীয় সংবাদ

নগরীতে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ পিতার বিরুদ্ধে মামলা!

স্টাফ রিপোর্টার ঃ খুলনার সোনাডাঙ্গা থানায় এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ওই কিশোরীর সৎ বাবা মো. রানা (৪১) কে অভিযুক্ত করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২ জুন আনুমানিক রাত ১০টা থেকে ১০টা ২৫ মিনিটের মধ্যে সোনাডাঙ্গা মডেল থানাধীন নাজিরঘাট মেইন রোড এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরীর অভিযোগ, তার সৎ বাবা মো. রানা তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় ৪ জুন ভোর ৩টার দিকে সোনাডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে পুলিশ অভিযোগটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় মামলা রুজু করে। মামলার বাদী কিশোরীর মা হ্যাপি আক্তার। তিনি অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও অনুরূপ আচরণের অভিযোগ থাকলেও সামাজিক কারণে বিষয়টি প্রকাশ করা হয়নি। সর্বশেষ ঘটনার পর আইনগত প্রতিকার চেয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোনাডাঙ্গা থানা পুলিশ জানায়, অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার বিবরণ অনুযায়ী, অভিযুক্ত মো. রানা সোনাডাঙ্গা এলাকার নাজিরঘাট মেইন রোড সংলগ্ন এলাকায় বসবাস করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button