কেসিসি প্রশাসকের নিকট মহানগর হকার্স ইউনিয়নের স্মারকলিপি প্রদান

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মহানগরীর ফেরিঘাট মোড় থেকে বাংলাদেশ ব্যাংকের মোড় পর্যন্ত ভাসমান ও ছিন্নমূল হকারদের উচ্ছেদে খুলনা মেট্রোপলিটন পুলিশের দেওয়া নোটিশ প্রত্যাহার এবং পুনর্বাসন ব্যতিরেকে হকার উচ্ছেদ না করার দাবিতে ৭ জুন রবিবার বেলা ১টায় খুলনা মহানগর হকার্স ইউনিয়নের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে শতাধিক হকার ডাকবাংলো মোড় থেকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মিছিল সহকারে সিটি কর্পোরেশন ভবনে উপস্থিত হন। স্মারকলিপি প্রদানকালে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, খুলনায় বহু কল-কারখানা বন্ধ। কর্মসংস্থান সীমিত। এমন পরিস্থিতিতে ক্ষুদ্র পুঁজির হকাররা কোনো অন্যায় কাজে লিপ্ত হয়নি, বরং বৈধভাবে ব্যবসা করে জীবিকা নির্বাহের চেষ্টা করছে। গরিব ও মধ্যবিত্ত মানুষরাই মূলতঃ তাঁদের ক্রেতা। তাই হকারদের উচ্ছেদ করার সিদ্ধান্ত খুবই অমানবিক। এসময় সিটি কর্পোরেশনের প্রশাসক আন্তরিক সাথে হকারদের কথা শোনেন এবং যথাসাধ্য ব্যবস্থা নেওয়ার আশ^াস প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান বাবু, উপদেষ্টা আকবর হোসেন, আবু জাফর, মুরাদ হোসেন এবং সালাউদ্দিন। এছাড়াও হকার আন্দোলনের নেতা বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ, সিপিবি নেতা মোস্তাফিজ রাসেল, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা এস এম চন্দন, হকার্স ইউনিয়নের নেতা মোহাম্মদ সান্নু, শিপলু, মুরাদ খান, মোহাম্মদ আলম, নিপু, তানভীর, রাসেল, সোহেল, মিঠু হোসেন, ওয়াজিদ, রিপনসহ বিপুল সংখ্যক হকার উপস্থিত ছিলেন।



