স্থানীয় সংবাদ
শনিবারে কেসিসির বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

খবর বিজ্ঞপ্তিঃ আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গৃহীত কর্মসূচী বাস্তবায়ন কল্পে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক আগামী ১৩ জুন শনিবার বেলা ১১টায় শহীদ হাদিস পার্কে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্ভোধন করবেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এতে সভাপতিত্ব করবেন প্রধান রাজস্ব অফিসার রহিমা সুলতানা বুশরা।


