স্থানীয় সংবাদ

কেসিসির দু’ কর্মকর্তাকে পদায়ন

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের দু’ কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। গত ১০ জুন কেসিসির সচিব মোঃ রেজা রশীদ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। ওই কর্মকর্তা দু’জন হলেন কেসিসির ভেটেরিনারি অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস ও লাইসেন্স অফিসার (যানবাহন) শেখ মোঃ দেলওয়ার হোসেন। পেরু গোপাল বিশ্বাসকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে কেসিসির প্রশাসনিক শাখায় আর দেলওয়ার হোসেনকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে জনসংযোগ কর্মকর্তা হিসেবে। এদিকে পেরু গোপালকে প্রশাসনিক দায়িত্ব দেয়ার পর অনিয়মকারীরা নড়েচড়ে বসেছে। এ পদে দায়িত্বে ছিলেন মোল্লা মারুফ রশিদ। তিনি সম্প্রতি অবসরে যান। তারপরও এ পদে থাকার জন্য নানা মহলে দৌড়ঝাপ করেন। কিন্তু প্রশাসক এ পদে আসার পর কাউকে এ সুযোগ দেন বলে মারুফ রশিদকেও দিলেন না বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়। এদিকে দীর্ঘ দিন কেসিসির জনসংযোগ অফিসার পদটি খালি ছিল। আঃ মাজেদ মোল্লা অবসরে যাওয়ার পর এই প্রথম দেলওয়ার হোসেনকে জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হলো। ওই পদে যোগদান করেই দেলওয়ার হোসেন গণ মাধ্যম কর্মীদের কাছে তিনি সহযোগিতা চাইলেন। আর ড. পেরু গোপাল বিশ্বাস বলেন, তিনি কোন অনিয়ম ও দুর্নীতির সাথে আপোষ করবেন না।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button