স্থানীয় সংবাদ

যশোরে রাতে ঘরে ঢুকে দুই নারীকে ধর্ষণ : যুবক গ্রেফতার

যশোর ব্যুরো ঃ যশোর শহরের চাঁচড়া মাগুরপট্টি এলাকার এক ঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে ভয়ভীতি দেখিয়ে এক অন্তসত্বা নারী (২০) ও ঘুমন্ত শিশু (১৪) কে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর কোতোয়ালি থানা-পুলিশ রাতেই অভিযুক্ত মোঃ রকি (৩০) নামে যুবককে গ্রেফতার করেছে। আটক রকি শহরের চাঁচড়া ডালমিল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। রকির বিরুদ্ধে এর আগেও হত্যা মামলা ছিলো। তিনি ওই মামলার সাজাও খেটেছেন। পুলিশ ও ভিকটিম পরিবার সূত্রে জানা যায়, বুধবার ১০ জুন দিবাগত গভীর রাত সাড়ে ১২টার দিকে কৌশলে ছিটকানি খুলে রকি ঘরে ঢুকে ২ মাসের অন্তসত্বা গৃহবধূূ ও খাটে শুয়ে থাকা ননদের মেয়ে শিশুকে জোর পূর্বক অস্ত্র ঠেকিয়ে ধর্ষন করে। ওই গৃহবধূর স্বামী তখন বাইরে ছিলেন। লম্পট ধর্ষক রকি অন্ধকারে প্রথমে সে গৃহবধূর কাছে যায়। ওই সময় গৃহবধূ ভেবেছিলেন তার স্বামী এসেছেন। প্রথমে অন্ধকারে তাকে ধর্ষণ করা হয়। পরে তিনি জেগে উঠে বিষয়টি বুঝতে পারেন। এরপর রকি তাকে হত্যার হুমকিসহ নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে ওই গৃহবধূর ননদের কিশোরী মেয়েকেও ধর্ষণ করে চলে যায়। পরবর্তীতে গৃহবধূ তার স্বামীকে বিষয়টি জানান। এরপর তারা কোতোয়ালি থানায় যান। বিষয়টি পুলিশকে জানালে গভীর রাতে অভিযান চালিয়ে রকিকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন,”ভিকটিম দুজনকে মেডিকেল করানো হচ্ছে। এছাড়া মামলার প্রস্তুতি চলছে। দুপুরে মামলার পর আসামি ও ভিকটিমদের আদালতে সোপর্দ করা হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button