স্থানীয় সংবাদ

উদ্ধারকর্মীদের মানবিকতার ঋণ বিএনপি কখনো ভুলবে না: হুইপ বকুল

# ক্ষতিগ্রস্ত সিটি মেডিকেল কলেজ ভবন সরেজমিনে পরিদর্শন #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় কোনো রোগীর জীবনহানি না হওয়ায় মহান রাব্বুল আলামিনের দরবারে গভীর শুকরিয়া জ্ঞাপন করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
শুক্রবার (১২ জুন) রাত পৌনে ৮টার দিকে অগ্নিকা-ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হাসপাতাল ভবনটি সরেজমিনে পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি গণমাধ্যম কর্মীদের জানান, দ্রুত সময়ের মধ্যে বন্ধ হয়ে যাওয়া হাসপাতালটি পুনরায় চালু করার ব্যবস্থা করা হচ্ছে। সেই সাথে হাসপাতাল থেকে স্থানান্তরিত আড়াইশোরও বেশি রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ পর্যায়ের তদারকি করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত হাসপাতাল ভবন পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকা-ের খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিস, পুলিশ, র‌্যাব, বিজিবি সদস্যসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সর্বস্তরের নেতা-কর্মীরা যেভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েছেন, তা সত্যিই নজিরবিহীন ও প্রশংসার দাবি রাখে। এই কঠিন ও ভয়াবহ সময়ে তারা যে মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন, তা বিএনপি চিরকাল কৃতজ্ঞচিত্তে মনে রাখবে। তিনি আরও জোর দিয়ে বলেন, বিএনপি সবসময়ই একটি জনবান্ধব ও গণমুখী রাজনৈতিক দল। দেশের যেকোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বিএনপি অতীতেও দ্বিধা করেনি, ভবিষ্যতেও আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করবে। ক্ষমতার দাপট নয়, জনগণের সেবাই বিএনপির মূল লক্ষ্য। হুইপ বকুল এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মী ও নেতৃবৃন্দকে আশ^স্ত করে বলেন, অগ্নিকা-ের পর খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জরুরি ভিত্তিতে স্থানান্তর করে যেসব রোগীকে খুলনার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের প্রত্যেকের চিকিৎসার খোঁজখবর সার্বক্ষণিকভাবে রাখা হচ্ছে। রোগীদের দ্রুত আরোগ্য ও সার্বিক নিরাপত্তায় দলীয় নেতা-কর্মীদের বিভিন্ন হাসপাতালে তৎপর থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতা করার কঠোর নির্দেশ দেন তিনি। ভয়াবহ এই দুর্ঘটনাস্থল ও ক্ষতিগ্রস্ত হাসপাতাল পরিদর্শনকালে হুইপ রকিবুল ইসলাম বকুলের সাথে উপস্থিত হন খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের একঝাঁক শীর্ষ নেতা। একই সাথে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি’র পরিচালক শফিকুল আলম তুহিন। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা; খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও ড্যাব খুলনা জেলার সভাপতি ডা. রফিকুল ইসলাম বাবলু এবং ডা. মোস্তফা কামাল। মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন; মহানগর সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মো. মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ; খুলনা সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবীর ও সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ; সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ; খালিশপুর থানা বিএনপির সভাপতি এড. শেখ মোহাম্মাদ আলী বাবু; দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম. মুর্শিদ কামাল ও সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজ, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক মজিবর রহমান ও সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. তাজিম বিশ^াস, কৃষকদলের আহ্বায়ক আক্তারুজ্জামান সজিব তালুকদারসহ খুলনা মহানগরের আওতাধীন বিভিন্ন থানা, ওয়ার্ড এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত শীর্ষ নেতৃবৃন্দ ও সাধারণ কর্মীবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button