দৌলতপুর বাজার বণিক সমিতির সা: সম্পাদক নান্নু মোড়ল কারাগারে

স্টাফ রিপোর্টার ঃ দৌলতপুর থানাসহ আদালতে বিভিন্ন অপরাধের মোকাদ্দমা থাকায় দৌলতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক নান্নু মোড়লকে পুনরায় জেল হাজতে প্রেরণ করেছে। এর আগে ২১ এপ্রিল একটি মামলায় ১৩ দিন হাজতবাসের পর জামিনে মুক্তি পায়। জানা যায়, মহানগর হাকিমের আমলী আদালত দৌলতপুরে মৃত: মো:আবু জাফর মাতবরের পুত্র মিজানুর রহমান বাদী হয়ে ২০২৩ এর ৪ (১)ক ২ ও ৭ (১) (২) (৩) ৯ ধারায় মামলা দায়ের করেন। দৌলতপুর দেয়ানা গ্রামের তৈয়ব মোড়লের পুত্র নান্নু মোড়লের বিরুদ্ধে। জানা যায়, খালিশপুর মুজগুন্নির মৃত: আব্দুল হালিম খন্দকারের পুত্র মেহেদী খন্দকার দৌলতপুর সহকারি জজ আদালতে দেওয়ানী ২৮.০৫.২৫, ৯৮ দায়ের করেন। ওই মামলায় আসামি নান্নু মোড়ল ১৩ দিন কারাভোগ করেন। জেল থেকে বের হওয়ার পর দৌলতপুর বাজারে সাধারণ ব্যবসায়ী মোঃ আব্দুল হামিদের পুত্র মোহাম্মদ হাফিজুর রহমানের উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ, ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করা ও জীবননাশের হুমকি দেন। এতে হাফিজ বাদী হয়ে জানমালের নিরাপত্তা হীনতায় দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর নান্নু ১১ জুন আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।



