স্থানীয় সংবাদ

নগরীতে আকিজ হজ কাফেলা উদ্যোগে হাজী পূর্ণমিলনী আলোচনা সভা ও দোয়া

খবর বিজ্ঞপ্তি : খুলনা নগরী খালিশপুর এলাকায় আকিজ হজ কাফেলা উদ্যোগে হাজী পূর্ণমিলনী আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খুলনা বেশি তো হাসপাতাল মোড় এলাকায় টিউলিপ কমিউনিটি সেন্টারে হাজী পূর্ণমিলনী আলোচনা দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত পূর্ণমিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি মাহমুদুল বারী, উপদেষ্টা আকিজ এন্ড আজিজ হোল্ডিংস। বিশেষ অতিথি মোঃ রফিকউজ্জামান এফসিএমএ, জেনারেল ম্যানেজার আকিজ এন্ড আজিজ হোল্ডিংস। প্রধান আলোচক : শাইখুল হাদিস মুফতি জিহাদুল ইসলাম, মহা পরিচালক জামিআ ইসলামিয়া উসওয়ায়ে হাসানা, খুলনা। বিশেষ আলোচক মুফাসসিরে কুরআন মুফতি আ, হ, ম আব্দুর রহমান মিয়াজী মুহাদ্দিস ও মুফতি জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম, ঢাকা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, হাঃ মাওঃ মোঃ বেলাল হোসাইন, ইমাম খুলনা বিশেষায়িত হাসপাতাল, খুলনা।মোঃ সাহিদুল ইসলাম।এছাড়া উপস্থিত ছিলেন নয়াবাটি হাদিস শরিয়তুল্লাহ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহিদুল ইসলাম, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বড় মেট্রোপলিটন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ তারিকুল ইসলাম,ব্যবসায়ী মোঃ জিহাদ, যুবদল নেতা আব্দুর রহমান, মোহাম্মদ আনোয়ার হোসেন, আকবর হোসেন রাকিব আব্দুল হালিম, সোহাগ সহ সম্মানিত হাজী ও উলামায়ে কেরাম সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button