স্থানীয় সংবাদ

ঝিনাইদহে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে রিকশাচালক পিটুনির শিকার : পুলিশে সোপর্দ

ঝিনাইদহ প্রতিনিধি ঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়ায় প্রতিবেশী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মীর ফারুক নামের এক রিকশাচালক সংঘবদ্ধ পিটুনির শিকার হয়েছেন। পরে তাকে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। শনিবার (১৩ জুন) সকালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মীর ফারুক ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, বলিদাপাড়ার একটি ভবনে সাবলেট হিসেবে পরিবার নিয়ে বসবাস করতেন ফারুক হোসেন। কালীগঞ্জ শহরে রিকশা চালিয়ে তিনি সংসার চালান। শুক্রবার (১২ জুন) দিবাগত রাতে তাদের সাথে সাবলেট হিসেবে বসবাস করা প্রতিবেশীর ১১ বছরের কন্যা শিশুকে ফারুক হোসেন ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠে। পরে শনিবার সকালে ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী তাকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মীর ফারুককে উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button