স্থানীয় সংবাদ

সংবাদপত্রের কালো দিবসে এমইউজের কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশে সংবাদপত্রের ‘কালো দিন’ ১৬ জুন (মঙ্গলবার)। একদলীয় বাকশাল শাসন প্রবর্তনের সঙ্গে যুগপৎভাবে এই দিনে চারটি সরকারি প্রচারপত্র রেখে বাকি সব সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল করে দেওয়া হয়েছিল। কার্যালয়ে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার বেলা ১১ টায় মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। খুলনা প্রেসক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি ও খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য আতিয়ার পারভেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা। উক্ত অনুষ্ঠানে এম ইউজের সকল সদস্য, কর্মরত সাংবাদিক ও সংবাদপত্র সেবীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button