স্থানীয় সংবাদ

নগর সংলগ্ন খালসহ বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন করলেন কেসিসি প্রশাসক

# পানি নিস্কাশনে খালের বর্জ্য ও কচুরিপানা দ্রুত অপসারণের নির্দেশ

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সোমবার সকাল থেকে নগর সংলগ্ন খালসহ বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন করেন। আসন্ন বর্ষা মৌসুমে মহানগরীর পানি নিস্কাশনের অন্তরায়সমূহ এবং করণীয় নির্ধারণের লক্ষ্যে তিনি বিভিন্ন খাল, স্লুইচগেট ও ড্রেনসমূহ ধাবাহিকভাবে পরিদর্শন করছেন। প্রশাসক ৩১নং ওয়ার্ডের নারকেলবাড়িয়া খাল, ক্ষেত্রখালী খাল ও মতিয়াখালী খাল, ৩০নং ওয়ার্ডের গোড়া খাল এবং ২২নং ওয়ার্ডের ২ ও ৩নং স্লুইচ গেট পরিদর্শন করেন। পানি নিস্কাশনের সুবিধার্থে খালসমূহের বর্জ্য ও কচুরিপানা দ্রুত অপসারণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। পরিদর্শনকালে প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান, ৩১নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার, সমাজসেবক আফসার উদ্দীন মাস্টার, আসলাম হোসেন, নাজমুল হাসান নাসিম, সাখাওয়াত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button