স্থানীয় সংবাদ

আলী আজগার লবী এমপি’র পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পে আর্থিক বরাদ্দ

স্টাফ রিপোর্টার ঃ ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড গাড়াখোলা পশ্চিমপাড়া গাজীপাড়া মুহাম্মদ (সাঃ) জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা সংস্কার ও উন্নয়ন কাজের জন্য খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবি-এর বরাদ্দকৃত অর্থ মাদ্রাসা পরিচালনা কমিটির নিকট হস্তান্তর করা হয়েছে। ১৬ জুন বেলা সাড়ে ১১টায় মাদ্রাসা প্রাঙ্গনে এক অনুষ্ঠানে ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শেখ ইকবাল হোসেন আনুষ্ঠানিকভাবে এই অর্থ মাদ্রাসা পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে তুলে দেন। ‎এ সময় উপস্থিত মাদ্রাসা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান গাজী , সাধারণ সম্পাদক মাস্টার মোঃ আজাদ হোসেন গাজী, মাদ্রাসার মুহাতামিম হাফেজ মাওলানা লোকমানহুসাইন, আলমগীর হোসেন গাজী, আব্দুল মজিদ গাজী, বাহালুল গাজী, দেলোয়ার হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ.। ‎অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। মাদ্রাসা ‎পরিচালনা কমিটির পক্ষ থেকে বরাদ্দ প্রদানের জন্য সংসদ সদস্য আলহাজ্ব আলী আজগর লাবি এবং আলহাজ্ব শেখ ইকবাল হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তারা আশা প্রকাশ করেন, এই সহযোগিতার মাধ্যমে মাদ্রাসায় দীর্ঘদিনের সংস্কার কাজ বাস্তবায়িত হবে এবং ধর্মীয় কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button