ডুমুরিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ডুমুরিয়া খুলনা প্রতিনিধি ঃ ডুমুরিয়ার পল্লীতে ৬বছর বয়সী এক শিশু কে ধর্ষণের অপরাধে রাব্বি শেখ (২৫) নামের এক যুবক গ্রেফতার হয়েছে । সে উপজেলার আন্দুলিয়া গ্রামের গাউছ শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার আন্দুলিয়া এলাকায় ৬ বছর বয়সী একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। বাচ্চাটি গ্রামের একটি দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। তখন ওই এলাকার গাউছ শেখের ছেলে রাব্বি তাকে ফুসলিয়ে ডেকে নিয়ে যায়। এরপর একটি পরিত্যাক্ত ঘরে ফেলে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়। এক পর্যায়ে তার চিৎকারে ছুটে আসে আশপাশের লোকজন এবং রাব্বি কে আটক করে গণধোলাই শেষে খুঁটির সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে রঘুনাথপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন এবং অভিযুক্ত রাব্বি শেখ কে আটক করেন। এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান, ধর্ষণের ঘটনায় ভিকটীম শিশুর পিতা বাদী হয়ে মামলা করেছেন যার নং ১৫ । আর আসামী রাব্বি শেখ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং শিশুটির খুলনা মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা চলছে।



