স্থানীয় সংবাদ

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মহানগর কমিটি গঠন

# গাজী আলাউদ্দিন সভাপতি, আবু তাহের সেক্রেটারি #

খবর বিজ্ঞপ্তি ঃ দক্ষিণ এশিয়ার বৃহত্তর মানবাধিকার সংস্থা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ২০২৬-২৮ সেশনের জন্য খুলনা মহানগর শাখার কার্যকরী কমিটি অনুমোদন করেছে। খুলনা বিশ^বিদ্যালয়ের উপ-পরিচালক ও মিডিয়া ব্যক্তিত্ব গাজী আলাউদ্দিন আহমদকে সভাপতি এবং দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক রোটারিয়ান সরদার আবু তাহেরকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের এই কমিটি অনুমোদন দেয়া হয়। ১৭ জুন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও মহাসচিব মাওলানা মোহাম্মদ আবেদ আলী এই অনুমোদন দেন। কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন খুমেক হাসপাতালের প্রাক্তন পরিচালক ডা. মঞ্জুর মোর্শেদ ও রোটারিয়ান ডা. সৈয়দ আবু সইদ।
নির্বাহী কমিটিতে আরও আছেন সহ-সভাপতি পদে দৈনিক প্রবর্তন সম্পাদক ও খুলনা প্রেস ক্লাব সভাপতি মোস্তফা সরোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আরিফ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আব্দুস সালাম শিমুল, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এ এম কামরুল ইসলাম এবং কলেজ শিক্ষক জি এম মোজাহিদুল ইসলাম। এছাড়া যুগ্ম সম্পাদক আলহাজ¦ মোল্লা মারুফ রশীদ ও এড. মোঃ জিনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: নাসির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ একরামুল হোসেন লিপু, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক জোদ্দার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, মহিলা বিষয়ক সম্পাদিকা আফরোজা বুলবুল, সমাজ কল্যাণ সম্পাদক রকিব ফারাজী, দপ্তর সম্পাদক অসীম কুমার বিশ^াস, আইন বিষয়ক সম্পাদক এড. মোঃ আলমগীর হোসেন খাঁন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ হাসানুর রহমান তানজির, সাংস্কৃতিক সম্পাদক বিমল মল্লিক, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মাহমুদ হাসান সোহেল, ধর্ম বিষয়ক সম্পাদক শায়খুল ইসলাম বিন হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী কামরুল ইসলাম কচি এবং নির্বাহী সদস্য শেখ ফজলুর রহমান, আখতার জাহান, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আকবর আলী, কামরুল ইসলাম ভুট্টো ও ফিরোজ আহমেদ। বাংলাদেশ সরকার অনুমোদিত অলাভজনক ও অরাজনৈতিক এই সংস্থাটি ভারত ও নেপাল সরকারেরও অনুমোদনপ্রাপ্ত এবং ভারতের জাতীয় মানবাধিকার কমিশন, ন্যাশনাল কমিশন ফর ওমেন-ভারত ও ন্যাশনাল ভিজিলেন্স কমিশন ভারত এবং বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত ও নিবন্ধিত। ইতিমধ্যে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সার্কভুক্ত দেশসমূহ সহ বাংলাদেশের অভ্যন্তরে জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে তিন শতাধিক শাখায় কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button