দৌলতপুর কলেজ’র পরিচালনা পর্ষদের নবনিযুক্ত সভাপতি হলেন এ্যাডভোকেট মাসুদ হোসেন রনি

# বিদ্যোৎসায়ী সদস্য মোঃ এনামুল কবির #
স্টাফ রিপোর্টার : দৌলতপুর কলেজ (দিবা-নৈশ) দৌলতপুর খুলনা এর পরিচালনা পর্ষদের পদে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিপত্রে তারিখ থেকে দুই বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন। নবনিযুক্ত সভাপতি ও বিদ্যাৎসায়ী সদস্য মনোনয়ন দিয়েছেন। আইএনএস০২-৪/০০২০০/২০১৭/০৩২৪/১৩১২৫ নং একই স্মারকে ১৬ জুন ২০২৬ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত পরিপত্রের মাধ্যমে খুলনার দৌলতপুর কলেজ (দিবা-নৈশ) গভর্নিং বডির সভাপতি এ্যাডভোকেট শেখ মাসুদ হোসেন (রনি) ও বিদ্যাৎসায়ী সদস্য মোঃ এনামুল কবিরকে মনোনীত করে একটি পরিপত্র প্রকাশ করে কলেজ অধ্যক্ষ বরাবর প্রেরন করেছেন। বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর আদেশক্রমে এ্যাডভোকেট শেখ মাসুদ হোসেন (রনি) কে সভাপতি ও বিদ্যাৎসায়ী সদস্য মোঃ এনামুল কবির কে মনোনীত করায় খুলনার দৌলতপুর অঞ্চলের সাধারণ মানুষ ও কলেজ ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণ ভাইস চ্যান্সেলর কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এ অঞ্চলের সুধী সমাজের ব্যক্তিবর্গ বলেন, এই প্রতিষ্ঠানটি দুর্নীতি ও অনিয়মের হাত থেকে রক্ষা করতে এই নবনিযুক্ত কলেজ পরিচালনা পর্ষদের কমিটি অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এই শিক্ষা প্রতিষ্ঠানটি এ অঞ্চলে যেন অনিয়ম ও দুর্নীতির উর্ধ্বে থেকে পরিচালিত হয়, এই আশাবাদ ব্যক্ত করেছেন।



