স্থানীয় সংবাদ
যশোর শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যানকে শেখ কামরুজ্জামানের ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার : নগরীর দৌলতপুরের মুহসিন মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতিও সাবেক ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ কামরুজ্জামান সোমবার যশোর শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম মুঃ আব্দুস ছালামকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন । এসময় উপস্থিত ছিলেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহফুজার রহমান এবং কলেজ পরিচালনা পর্ষদের যশোর শিক্ষা বোর্ড মনোনীত বিদ্যোৎসাহী সদস্য সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম । এসময় নবনিযুক্ত চেয়ারম্যান সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি অতিশীঘ্র মুহসিন মহিলা কলেজ পরিদর্শন করতে আসতে সম্মত হয়েছেন । উল্লেখ্য,গত১১ জুন ২০২৬ অধ্যাপক ফারুখে আযম মুঃ আব্দুস ছালাম যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন । তিনি এর আগে খুলনাস্থ সরকারি হাজী মোহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।



