স্থানীয় সংবাদ

যশোরের অভয়নগরে ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষ, চালক আহত

যশোর ব্যুরো ঃ যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বেজেডাঙ্গা এলাকায় ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক আহত হয়েছেন। বুধবার ১৭ জুন সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।আহত মশিউর রহমান (৬৫) যশোর সদর উপজেলার বিরামপুর এলাকার বাসিন্দা। তিনি মৃত ইসরাত ম-লের ছেলে এবং পেশায় ট্রাকচালক। জানা যায়, মশিউর রহমান ট্রাক নিয়ে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে নওয়াপাড়া বেজেডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রূপসা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নওয়াপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button