খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলির ঘটনায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা

# ইতোমধ্যে আসামী শণাক্ত করেছে পুলিশ, গ্রেপ্তার নেই #
# গ্রেপ্তারে চলছে অভিযান, দ্রুত গ্রেপ্তারে আশাবাদী পুলিশ #
স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পশ্চিম কাশিপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পনী লিমিডেট (ওজোপাডিকো) অফিস সংলগ্ন বিদ্যুৎ জামে মসজিদের ভেতরে ১৪ জুন (রবিবার) ফজরের নামাজ পরবর্তী সময়ে মসজিদের ভেতর প্রবেশ করে সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক জ¦ালানী তেল ব্যবসায়ী মো. লোকমান হাকিম ও আলম শেখ’র উপর গুলির ঘটনায় ভিকটিম লোকমান হামিকের ভাতিজা বাদী হয়ে বুধবার (১৭ জুন) রাতে অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে সংশ্লিস্ট থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১৩), বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরাদুল ইসলাম। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আসামী গ্রেপ্তার হয়নি। পুলিশ বলছে, ঘটনার পর থেকে আলামত, সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন মোটিভকে সামনে রেখে তদন্তের কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যেই ঘটনায় জড়িতদের শণাক্ত করা হয়েছে এবং আশাবাদী দ্রুত সময়ের তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই জাকিরুল ইসলাম জানান, বিভিন্ন বিষয়কে সামনে রেখে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মোতাবেক তদন্তের কার্যক্রম অব্যহত আছে। ইতোমধ্যে এক ভিকটিমের ভাতিজা বাদী সংশ্লিষ্ট থানায় অজ্ঞাতনামা আসামী করে মামলা করেছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তারে সক্ষম হবো বলে আশাবাদী। এ বিষয়ে কেএমপির সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) মো. শফিকুল ইসলাম জানান, মসজিদের ভেতর গুলির ঘটনায় ইতোমধ্যে থানায় অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে মামলা রুজু করেছে ভিকটিমের ভাতিজা। ঘটনার পর থেকে আমরা সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন বিষয়কে সামনে রেখে তদন্তের কার্যক্রম শুরু করি। ইতোমধ্যে ওই ঘটনায় জড়িতদের আমরা শণাক্ত করতে সক্ষম হয়েছি। এছাড়া আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যহত আছে, আশাবাদী দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারে সক্ষম হবো। উল্লেখ্য, গত ১৪ জুন (রবিবার) ভোরে ফজরের নামাজ পরবর্তী সময়ে দৌলতপুর থানাধীন পশ্চিম কাশিপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পনী লিমিডেট (ওজোপাডিকো) অফিস সংলগ্ন বিদ্যুৎ জামে মসজিদের ভেতরে সশস্ত্র সন্ত্রাসীরা লোকমান হাকিম ও আলম শেখ নামের দুই মুসল্লিকে লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি ছুঁড়ে পালিয়ে যায়।



