স্থানীয় সংবাদ
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সৈয়দ তারিকুল ইসলাম ও রামিম চৌধুরীর সুস্থতা কামনায় বিএফইউজে ও এমইউজে খুলনার নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সিনিয়র সদস্য দৈনিক পূর্বাঞ্চলের সৈয়দ তারিকুল ইসলাম ও এখন টেলিভিশনের রামিম চৌধুরী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাদের আশু সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন- এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।



