স্থানীয় সংবাদ

আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে এমইউজে নেতৃবৃন্দের উদ্বেগ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতিতে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অবিলম্বে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার ভারপ্রাপ্ত সভাপতি ও খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধ্যক্ষ এ এইচ এম শামিমুজ্জামান, নির্বাহী সদস্য সোহরাব হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহসভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, ড.মো জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button