স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭২ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কোনো নিশ্চিত হাম রোগী বা হামজনিত মৃত্যুর ঘটনা ঘটেনি। খুলনা বিভাগের স্বাস্থ্য পরিচালকের দপ্তরের ১৯ জুন তথ্য অনুযায়ী, ১৫ মার্চ ২০২৬ থেকে ১৯ জুন (শুক্রবার) সকাল ৮টা পর্যন্ত বিভাগে মোট ৬ হাজার ৫৪৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ১০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৫ হাজার ৮১৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে সন্দেহজনক হামে ২৮ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে বিভাগে ১৫৪ জনের হাম নিশ্চিত হয়েছে। নিশ্চিত রোগীদের মধ্যে খুলনায় ৪৩ জন, যশোরে ৩৪ জন, বাগেরহাটে ২০ জন, মাগুরায় ১৮ জন, ঝিনাইদহ ও নড়াইলে ১৬ জন করে, সাতক্ষীরায় ৪ জন, কুষ্টিয়ায় ৩ জন রোগী শনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা ও মেহেরপুরে কোনো নিশ্চিত রোগী পাওয়া যায়নি। নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
গত ২৪ ঘণ্টায় জেলা ভিত্তিক সন্দেহজনক রোগীর সংখ্যা হলোÑ কুষ্টিয়ায় ২৫ জন, মাগুরায় ১৪ জন, ঝিনাইদহে ৯ জন, চুয়াডাঙ্গায় ৮ জন, খুলনায় ৭ জন, মেহেরপুরে ৪ জন, নড়াইলে ৩ জন এবং যশোরে ২ জন। বাগেরহাট ও সাতক্ষীরায় নতুন কোনো সন্দেহজনক রোগী শনাক্ত হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button