১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান

খবর বিজ্ঞপ্তি ঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার লোগো ১১ দলীয় রাজনৈতিক জোট সংক্রান্ত কোন সংবাদ প্রকাশের ক্ষেত্রে ব্যবহার না করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন ইসলামী আন্দলন বাংলাদেশ প্রচার সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম কর্তৃক এক বিবৃতিতে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আরো কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে একটি নির্বাচনী সমঝোতা হয়েছিল। তবে পরবর্তীতে সেই সমঝোতা ১১ দলীয় ঐক্যে রূপ নেওয়ার আগেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই জোট থেকে সরে আসে এবং পূর্ববর্তী সমঝোতারও সমাপ্তি ঘটে। তিনি বলেন, বিষয়টি গণমাধ্যমকর্মীদের অবগত থাকার পরও দুঃখজনকভাবে কোনো কোনো গণমাধ্যমে ১১ দলীয় ঐক্য সম্পর্কিত সংবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো ব্যবহার করা হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং সংশ্লিষ্ট গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাও প্রশ্নের মুখে পড়তে পারে। একই সাথে, আমাদের নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ জনগণকে এই ধরনের কোনো অপপ্রচার বা বিভ্রান্তিকর সংবাদে কান না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচির বিষয়ে আমাদের যেকোনো সিদ্ধান্ত দলীয় ফোরামের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে অবহিত করা হবে


