দেশের মানুষের মুক্তির জন্য বাম গণতান্ত্রিক শক্তি ও পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে

খুলনায় সিপিবি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ক্বাফী রতন
খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড আব্দুল্লাহ আল ক্বাফী রতন বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৫ বছর। সাম্য, মানবিক মর্যাদা, সামজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষ মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করেছিলেন। স্বাধীনতার এতো বছর পরও সেই চেতনা আজও বাস্তবায়ন হয়নি। ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র সমাজ সামাজিক বৈষম্যের কথা সামনে এনেছিল কিন্তু সংসদ নির্বাচনের পর সেই পথে সরকার হাটছে না।
আমাদের দেশের সুদীর্ঘ ইতিহাস মনে করিয়ে দেয় কোন বুর্জোয়াগোষ্ঠী এদেশে বৈষম্য বিরোধী রাষ্ট্র গঠন করতে পারে না। ফলে বাংলাদেশে বাম গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি, ব্যক্তি, পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ ও শ্রমজীবী মেহনতি মানুষকে সাথে নিয়ে রাষ্ট্র ক্ষমতা আসতে না পারলে মানুষের মুক্তি হবে না। খুলনা মহানগর কমিটির সাধারণ সভায় ‘মিট দ্য কমরেডস’এ তিনি এইসব কথা বলেন। খুলনা মহানগর কমিটির সভাপতি কমরেড এইচ এম শাহাদাৎ এর সভাপতিত্বে ১৯ জুন বিকেল ৪:৩০টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে সাধারণ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটি প্রেসিডিয়াম সদস্য, খুলনা জেলা কমিটির সভাপতি কমরেড এস এ রশীদ, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. মনোজ দাস, জেলা সাধারণ সম্পাদক কমরেড শেখ আব্দুল হান্নান, নগর সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালী প্রমুখ। বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, বীর মুক্তিযোদ্ধা কমরেড কিংসুক রায়, কমরেড সুতপা বেদজ্ঞ, কমরেড তোফাজ্জেল হোসেন, কমরেড এ্যাড. হুমায়ুন কবির, কমরেড প্রিতীষ মন্ডল, কমরেড মীর ওবায়দুর রহমান, কমরেড শহিদুল ইসলাম, কমরেড মাহফুজুর রহমান মুকুল, কমরেড দিপু মন্ডল, কমরেড মাজারুল ইসলাম শান্ত, কমরেড জাহাঙ্গীর হোসেন, কমরেড সুদীপ্ত দাস প্রমুখ।


