স্থানীয় সংবাদ

সংষ্কার প্রস্তাব বাস্তবায়ন না করলে সংষ্কার ইস্যুতে বিএনপি সরকারের পতন হবে বাগেরহাটে নাসির উদ্দীন পাটোয়ারী

বাগেরহাট প্রতিনিধি ঃ অন্তবর্তি সরকারের দেয়া সংষ্কার বাস্তবায়ন করতে হবে, সরকার এদিকে না হেঁটে সংশোধন প্রক্রিয়ার দিকে হেঁটেছে। আমরা ১১ দলীয় জোট পুরো বাংলাদেশে দশটি জায়গায় বড় কর্মসূচি হাতে নিয়েছি, প্রতিটা বিভাগীয় কর্মসূচিতে জনসাধারন উপস্থিত হচ্ছে। গত সংসদ নির্বাচনে সংষ্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য দেশের ৭৫ শতাংশ মানুষ হ্যা ভোট দিয়েছে। সংষ্কার প্রস্তাব বাস্তবায়ন করতে হবে। বিএনপি সরকার যদি এই সংষ্কার প্রস্তাব বাস্তবায়ন করতে না পারে তাহলে এই দেশটা আরেকটা ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে থেকে যাবে এবং এই সংষ্কার ইস্যুতে বিএনপি সরকারের পতন হবে। বাগেরহাটে পরিদর্শনে এসে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী। বিশ^ ঐতিহ্যের অংশ বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ পরিদর্শনে এসে শুক্রবার দুপুরে এখানের সংবাদকর্মীদের দেয়া বক্তব্য এ কথা বলেন এনসিপির এই নেতা। তনি আরো বলেন, আমরা দেখতে পাচ্ছি বিএনপি’র ছত্রছায়ায় বিভিন্ন জায়গায় আওয়ামীলীগের মধ্যে যারা গুন্ডা সন্ত্রাসী তারা জামিন পেয়ে যাচ্ছে এবং সাথে সাথে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে না। তাই এই সরকার ও বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাবো আওয়ামীলীগের রাজনীতির প্রশ্নে কোন ছাড় নয়। যারা আমাদের ভাইদের খুন করেছে তাদের অবশ্যই বিচার কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে । জুলাই অভ্যূত্থানের যে আকাঙ্খা নতুন একটি বাংলাদেশ গঠন করব। সেই আকাঙ্খা কিন্তু আমরা পূরণ করতে পারিনি। আপনারা দেখেন বিভিন্ন বিশ^ বিদ্যালয়ে কাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, লাগারে লাগা ধান লাগা, যারা এই ধরনের স্লোাগান দেয় তাদের নিয়ে ভিসি নিয়োগ দেয়া হয়েছে। জি¦ হুজুর জি¦ হুজুর ধরনের লোক প্রশাসনে দাঁড়িয়ে থাকে। ব্যাংকিং সেক্টরে অদক্ষ লোক নিয়োগ দেওয়া হয়েছে। গোপালগঞ্জের উন্নয়নের সেম মডেল এখন বগুড়ার শিবগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে। আগে হলো একটা দল গিয়েছে এখন হলো আরেকটা দল একই পথে যাচ্ছে। তা আমাদের বাংলাদেশের ইতিহাসটা ওনারা (বিএনপি) করে নিয়েছে গোপালগঞ্জ টু শিবগঞ্জ বা বগুড়া। গোপালগঞ্জ এবং বগুড়ার এই মডেল এটা যদি বাংলাদেশে বাস্তবায়ন হয় তাহলে যে বৈষম্যের বিরুদ্ধে ছাত্রজনতা মাঠে নেমে এসেছিল সেই যে আকাঙ্খা তা কিন্তু অধরাই থেকে যাবে। তাই এনসিপি মনে করে বাংলাদেশের যে জায়গায় উন্নয়নটা প্রয়োজন সেখানেই দিতে হবে। এনসিপির মূখ্য সমন্বয়ক বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, তারা নিজেদের আতœীয় স্বজনের (নাতি, মা, স্ত্রী) নামে ইউনিয়নের নামকরণ হীনজাতের পরিচয়। যাদের মন মানষিকতা খুবই সংকীর্ণ তারা এই ধরনের কাজ করে থাকে। তাই আমরা বলব যদি নাম পরিবর্তন করতে হয় অথবা নতুন নাম করণ করতে হয় তাহলে বলব শহীদ আবু সাঈদ আছে, শহীদ মুগ্ধ আছে আমাদের ১৪০০ শহীদ আছে তাদের নামে নামকরণ করেন। আপনার ছেলেকে গনঅভ্যূন্থানে দেখা যায়নি, আপনারা আরাম আয়েশে ছিলেন, আওয়ামীলীগের সাথে আতাত করেছিলেন, আপনাদের ছেলেকে ঠিকাদারি কাজ দিয়েছেন। এই ধরনের যে নোংরা রাজনীতি আপনারা আবার জন্ম দিচ্ছেন তা বাংলাদেশের জনগন পছন্দ করবে না। তাই আমরা আশা করব সরকার সংষ্কার বাস্তবায়ন করবে, যদি সরকার তা না করে তাহলে এই সংষ্কার ইস্যুতে বিএনপি’র পতন হবে। এসময় এনসিপির বাগেরহাট জেলা কমিটির সমন্বয়ক সৈয়দ আনোয়ার মোর্শেদ সোহেল, সদস্য সচিব আল আমিন খান সুমনসহ বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী বাগেরহাটে পৌছে দলীয় নেতাকর্মীদের নিয়ে বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান (রহ.) মাজার জিয়ারত করেন। এছাড়াও তিনি বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদের ঘোড়া দীঘির পাড়ে বৃক্ষরোপণ ও জুম্মার নামাজ আদায় করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button