স্থানীয় সংবাদ

মামুন রেজার জীবন ছিল ত্যাগ সাধনার এক অনন্য উদাহরণ

# স্মরণ সভায় বক্তারা #

স্টাফ রিপোর্টার ঃ সাংবাদিক মামুন রেজা তার কর্ম, প্রজ্ঞা ও আদর্শের মাধ্যমে আমাদের মাঝে এক অনন্য উচ্চতার মানুষ হিসেবে তার সাক্ষর রেখে গেছেন। তিনি কেবল একজন সফল সাংবাদিকই নন, তিনি ছিলেন একাধারে একজন পথপ্রদর্শক ও মানবদরদী। খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব মামুন রেজার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) আয়োজিত স্মরণ সভায় সাংবাদিক নেতৃবৃন্দ এ কথা বলেন। শনিবার বেলা সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে ইউনিয়নের আহ্বায়ক রকিব উদ্দিন পান্নুর সভাপতিত্বে ও সদস্য বিমল সাহা’র পরিচালনায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রয়াত মামুন রেজার স্মৃতিচারণ করে বক্তারা বলেন, মামুন রেজার জীবন ছিলো ত্যাগ এবং সাধনার এক অনন্য উদাহরণ। তিনি তার সততা ও কাজের প্রতি নিষ্ঠা দিয়ে শুধু নিজের ক্ষেত্রে উন্নতি করনেনি, বরং অসংখ্য সাংবাদিকের জীবনে এক ইতিবাচক পরিবর্তন এনেছেন। কিভাবে শত প্রতিকূলতার মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে হয় এবং নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করে যেতে হয় তিনি তা আমাদের শিখিয়ে গেছেন। স্মরণ সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক অমিয় কান্তি পাল, মোঃ সাহেব আলী, আসাদুজ্জামান খান রিয়াজ, খুলনা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন সজল, সদস্য দিলীপ বর্মণ, বিএফইউজে’র-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সদস্য এসএম ফরিদ রানা, সদস্য গাজী মনিরুজ্জামান, মাহমুদ হাসান সোহেল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, বিএফইউজে’র-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সদস্য হুমায়ুন কবির, ইউনিয়নের সদস্য শেখ কামরুল আহসান, দেবব্রত রায়, এসএম কামাল হোসেন, রনোজিত কুমার, সোহেল মাহমুদ, মোঃ জাহিদুল ইসলাম, শেখ আব্দুল হামিদ, আলমগীর হান্নান, আহ্বায়ক কমিটির সদস্য বাপ্পী খান, মেহেদী মাসুদ খান, মোঃ মেহেদী হাসান, শেখ জাহিদুল ইসলাম, সদস্য শামিম আশরাফ শেলী, নূর হাসান জনি, উত্তম মন্ডল, রাশিদুল হাসান বাবলু, আসাফুর রহমান কাজল, আল মাহমুদ প্রিন্স, হাসানুর রহমান তানজির, আব্দুস সাত্তার, এসএম জাহাঙ্গীর আলম, খোন্দকার কবিরুজ্জামান বাপ্পী, শেখ হাদিউজ-জামান, নাজমুল হাসান, জাকারিয়া হোসেন তুষার প্রমুখ। স্মরণ সভা শেষে মামুন রেজার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button