খুলনা সাংবাদিক ইউনিয়নের নির্বাচন আগামী ১৮ জুলাই

# সাধারণ সভায় তফসিল ঘোষণা #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভায় নির্বাচনী তফসিল ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুলাই। সভায় সাংবাদিক শেখ কামরুল আহসানকে চেয়ারম্যান করে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হলেন, সাংবাদিক সোহেল মাহমুদ ও দেবব্রত রায়। এছাড়া জেলা প্রশাসন, শ্রম অধিদপ্তর ও আঞ্চলিক তথ্য অধিদপ্তরের একজন করে সদস্য নির্বাচন পর্যবেক্ষক উপস্থিত থাকবেন। ইউনিয়নের আহ্বায়ক রকিব উদ্দিন পান্নু’র সভাপতিত্বে ও সাংবাদিক বিমল সাহা’র সঞ্চালনায় বক্তৃতা করেন ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ফারুক আহমেদ, আনোয়ারুল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক অমিয় কান্তি পাল, মোঃ সাহেব আলী, মল্লিক সুধাংশু, মোঃ আবুল বাশার, আসাদুজ্জামান খান রিয়াজ, ইউনিয়নের সদস্য দিলীপ বর্মণ, বিএফইউজে’র-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সদস্য এসএম ফরিদ রানা, সদস্য গাজী মনিরুজ্জামান, মাহমুদ হাসান সোহেল, বিএফইউজে’র-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সদস্য হুমায়ুন কবির, ইউনিয়নের সদস্য শেখ কামরুল আহসান, দেবব্রত রায়, এসএম কামাল হোসেন, রনোজিত কুমার, সোহেল মাহমুদ, মোঃ জাহিদুল ইসলাম, শেখ আব্দুল হামিদ, আলমগীর হান্নান, আহ্বায়ক কমিটির সদস্য বাপ্পী খান, মেহেদী মাসুদ খান, মোঃ মেহেদী হাসান, শেখ জাহিদুল ইসলাম, সদস্য শামিম আশরাফ শেলী, নূর হাসান জনি, উত্তম মন্ডল, রাশিদুল হাসান বাবলু, আসাফুর রহমান কাজল, আল মাহমুদ প্রিন্স, হাসানুর রহমান তানজির, আব্দুস সাত্তার, নূরুল হাসান লিটু, এসএম জাহাঙ্গীর আলম, প্রশান্ত কুমার বাছাড়, রিতা রানী দাস, এমএম মিন্টু, হেলাল মোল্লা, খোন্দকার কবিরুজ্জামান বাপ্পী, শেখ হাদিউজ-জামান, দিলিপ পাল, এসএম বাহাউদ্দিন, নাজমুল হাসান, জাকারিয়া হোসেন তুষার, শেখ আব্দুল্লাহ, অরুন মন্ডল, মোঃ আবুল বাসার, তুফান গাইন প্রমুখ।


