স্থানীয় সংবাদ

সুইজারল্যান্ডে আজ শুরু হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক

# যোগ দিচ্ছে পাকিস্তান ও কাতার #

প্রবাহ রিপোর্ট ঃ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রতীক্ষিত কারিগরি স্তরের (টেকনিক্যাল লেভেল) আলোচনা আগামীকাল রোববার সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে শুরু হতে যাচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ (ইসলামাবাদ মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং)-এর ধারাবাহিকতায় আগামী ২১ জুন সুইজারল্যান্ডে এই বৈঠক অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন ধরে চলা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক বরফ গলাতে এই আলোচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। আন্তর্জাতিক মহল এই বৈঠককে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে। এবারের আলোচনায় সরাসরি অংশ নেওয়ার পাশাপাশি মধ্যস্থতাকারী দেশ হিসেবে উপস্থিত থাকবে পাকিস্তান ও কাতার। উভয় দেশের প্রতিনিধিরা মার্কিন ও ইরানি কর্মকর্তাদের সাথে আলোচনা টেবিলে অংশ নেবেন। বিশ্লেষকদের ধারণা, এই কারিগরি আলোচনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি এবং ওয়াশিংটন-তেহরান সম্পর্কের ক্ষেত্রে নতুন কোনো মোড় আসতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button