স্থানীয় সংবাদ

বিশ্ব পবিরেশ দিবস উপলক্ষে খালিশপুরে বৃক্ষরোপন কর্মসূচী পালিত

স্টাফ রিপোর্টার ঃ শনিবার সকাল ১১টায় খালিশপুর বিআইডিসি রোডের ডিভাইডারের মাঝে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়। এর আগে র‌্যালী বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেসিসি ও সুজনের সহযোগিতায় পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনা এ অনুষ্ঠানে আয়োজক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজন খালিশপুর থানা কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, বিএনপি নেতা নিজামুর রহমান লালু, এড. ফজলে হালিম লিটন, বিপ্লবুর রহমান কুদ্দুস, পরিবেশ সুরক্ষা মঞ্চের সদস্য খলিলুর রহমান সুমন, ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, সুজনের নেতা শফিকুল ইসলাম অভি, কেসিসির এষ্টেট অফিসার গাজী সালাউদ্দীন, সাংবাদিক নেতা নুর হাসান জনি, সহকারি কনজারভেন্সী অফিসার মোঃ রাকিব, জিয়াউর রহমান, ছাত্র নেতা আবু সালেহ শিমুল, সুজন ৭নং ওয়ার্ড সভাপতি মোঃ কামরুল ইসলাম আলমগীর, মোঃ শেখ আবুসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button