নগরীর হরিণটানা এলাকায় ধর্ষণ মামলায় আসামী বেকুসর খালাস

স্টাফ রিপোর্টার ঃ নগরীর হরিণটানা এলাকায় ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় আসামী জুয়েল হোসেন (২৬) বেকুসর খালাস পেয়েছে। রবিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আলমাস হোসেন এ রায় দেন। রায়ের সময় আসামী এজলাসে উপস্থিত ছিল। আসামী পক্ষের আইনজীবী মোঃ মনিরুজ্জামান ওরফে জেরা মনির এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাদী আসামী জুয়েলকে হয়রানী করার জন্য উদ্দেশ্যে এ মামলা দায়ের করেন। স্বাক্ষ্য প্রমাণে তার অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আদালত আসামীকে বেকসুর খালাস দেয়। শুনানীতে চারজনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়। মামলার সংক্ষিপ্ত বিবরণে উল্লেখ করা হয়, ২০২২ সালের অক্টোবর মাসে আসামী জুয়েলের সাথে বাদীর পরিচয় হয়। সে পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নভেম্বর মাসের ১১ তারিখে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে হরিণটানা থানাধীন ইসলামনগর এলাকায় এক বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে হরিণটানা থানায় মামলা দায়ের করেন।



